রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ শনিবার ইরানকে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরাইলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরাইলের সাধারণ মানুষদের — বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি (আয়াতুল্লা আলী) খামেনি ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে ইরান জ্বলেপুড়ে যাবে। এদিকে ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

ফারস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, গতরাতের সীমিত পদক্ষেপে এ সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে।

শুক্রবার ভোররাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল। এর জবাবে আজ শনিবার ভোররাতে (গতকাল দিবাগত রাত) পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit