মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ড. ইউনূসকে যেসব উপহার দিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‌‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন। পরে তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা উপহার হিসেবে, একটি ফাউন্টেন পেন, Greta thunberg এর বই- ‘no one is to small to make a difference’এবং ‘nature matters’- Edited by Mona Arshi and karen mccarthy woolf বই দুটি উপহার হিসেবে দেন। এসময় প্রধান উপদেষ্টা তা বেশ উৎফুল্ল সহকারে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit