বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে শিরোপা কারা জিতবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ড্র হলে দুই দল শিরোপা ভাগাভাগি করে নেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের। এই এক ম্যাচ ড্র হলেও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা যৌথ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে প্রাইজমানিও দুদল সমানভাবে ভাগ করে নেবে। চ্যাম্পিয়নদের জন্য প্রায় ৪৩ কোটি ও রানার্সআপদের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

টেস্ট পাঁচদিনের খেলা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ১১ জুন খেলা মাঠে গড়ানোর পর ষষ্ঠ দিন (১৬ জুন) রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডেতে পুরো ৯০ ওভার খেলা যেতে পারে।

ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হলেও এটা তখনই ব্যবহার করা হবে, যখন পাঁচ দিনের মধ্যে খারাপ আবহাওয়ার কারণে সময় নষ্ট হয় এবং তারা সেই সময় পুষিয়ে উঠতে না পারে, আর পঞ্চম দিন শেষে কোনো ফলাফল না আসে। আগের দুটি চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটিতে রিজার্ভ ডে ব্যবহার করার নজির আছে।

২০২১ সালের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড শিরোপার জন্য মুখোমুখি হয়েছিলো। সাউদ্যাম্পটনের ওই ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন ও চতুর্থ দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায়। অন্য দিনগুলোতেও খারাপ আবহাওয়া ব্যাঘাত ঘটিয়েছিলো। যে কারণে হারানো সময় পূরণ করতে রিজার্ভ ডে ব্যবহার করা হয়।

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit