শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৪ Time View

নোয়াখালী প্র্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের উপর নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী।বুধবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার চরএলাহী বাজারের কাছে নদী ভাঙ্গন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদী ভাঙ্গন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙ্গনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জামায়াত নেতা বেলায়েত হোসেন, নদী ভাঙ্গন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবী জানান। 

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াতের নেতা জিয়াউল হক জিয়া, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমূখ।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit