সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শরীয়তপুরে মৌসুমী চামড়া ব্যবসায়ী লোকশানের মুখে

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১১ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : কোরবানীর পশুর চামড়া ক্রয় ও রক্ষণাবেক্ষনে আধুনিকতার ছোঁয়া না লাগায় লোকশানে রয়েছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। পাশাপাশি চামড়ার বাজার সিন্ডিকেটের দখলে থাকায়ও লোকশান গুনতে হয় মৌসুমী চামড়া ব্যবসায়ীদের। পূর্ব পুরুষের এই পেশা ধরে রাখতে গিয়ে নি:স্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ী। ৩০ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত থাকা সুদেব ঋষি এমন কথা জানান।তিনি আরো জানান, প্রতি বছর লোকশান গুনতে গুনতে অনেক মৌসুমী ব্যবসায়ী ভিটে-মাটি হারিয়ে ফেলেছেন। কয়েক বছর পূর্বেও জেলা সদরে ৮-১০ জন মৌসুমী চামড়া ব্যবসায়ী ছিল। এবার তিনি (সুদেব ঋষি) একাই ৩ হাজার চামড়া ক্রয় করে সংরক্ষণ করেছেন। লবন দিয়ে যে ভাবে চামড়া প্রক্রিয়াজাত করেছেন তাতে ৪০ থেকে ৪৫ দিন রাখা যাবে। এই সময়ে মধ্যে চামড়া বিক্রি করতে না পারলে পুন:রায় লবনের ব্যবহার করতে হবে। তাতে খরচ বাড়তে থাকবে।

সুদেব ঋষি আরো জানায়, ঢাকার বাজারে চামড়া বিক্রি করে তিনি বহুবার প্রতারিত হয়েছেন। অনেক সময় চামড়ার বিক্রয় মূল্যের সমপরিমান ব্যাংক চেক দিয়ে চামড়া রেখে দিয়েছে আড়ৎদার। পরে সেই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠানো সম্ভব হয়নি। এবার তিনি নাটোরে চামড়া বিক্রির প্রত্যাশা করছেন। সেখানে চামড়ার দাম কম হলেও টাকা নগদ পাওয়া যায়।তিনি (সুদেব ঋষি) শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার একটি গুদাম ঘরে চামড়া প্রক্রিয়াজাত করণ ও রক্ষনাবেক্ষন করেছেন। সেটি আবাসিক এলাকায় হওয়ায় স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় তাকে। চামড়া শিল্পকে বাচিয়ে রাখতে চামড়া প্রক্রিয়াজাত করণে প্রতি জেলায় ও উপজেলায় আলাদা জায়গা নির্ধারণ করা ও চামড়া রক্ষণাবেক্ষনে আধুনি ব্যবস্থা থাকলে চামড়া শিল্পকে লোকশানের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে তিনি (সুদেব ঋষি) সরকারের দৃষ্টি আকর্শণ করেন।

চামড়া ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে থাকা আতাউর রহমান তালুকদার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের সাথে থেকেছেন। পাশে থেকে অর্থনৈদিত সাপোর্টও করেছেন। বেশীরভাগ মৌসুমী চামড়া ব্যবসায়ী প্রতি বছর লোকশান গুনতে গুনতে ব্যবসা ছেড়ে দিয়ে ভিটে-মাটি ছাড়া হয়েছে। এবারও তিনি সুদেব ঋষিকে চামড়া কিনতে অর্থ যুগিয়েছেন। চামড়া প্রক্রিয়াজাত করণ ও রক্ষণাবেক্ষন যুগোপযোগী করা না হলে বা চামড়া শিল্পকে সিন্টিকেট মুক্ত না করলে মৌসুমী ব্যবসায়ীরা আর ব্যবসায় লগ্নি করতে পারবে না। চামড়া শিল্পকে বাচিয়ে রাখতে সরকারের হস্থক্ষেপ প্রয়োজন বলে তিনি দাবী করেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit