বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকায় ফারুক হাসানের শতাধিক টিউবওয়েল বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৭০ Time View
রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের পক্ষ থেকে ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নে শতাধিক টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফারুক হাসান বলেন, এই এলাকা বিগত সময়ে অনেক অবহেলিত ছিলো রাজনৈতিক নেতাদের কারনে।

আগামীতে এই এলাকা আর অবহেলিত থাকবেনা ইনশাআল্লাহ। ফারুক হাসান ঠাকুরগাঁও-২ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে বলেন, আপনারা এবার আমার উপরে আস্থা রাখেন; আমি আপনাদেরকে এক নতুন ঠাকুরগাঁও উপহার দিবো ইনশাআল্লাহ। এসময় সেখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও টিউবওয়েল উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। টিউবওয়েল পেয়ে ফারুক হাসানকে ধন্যবাদ জানান উপকার ভোগীরা ।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সকাল ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit