মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মাসের শুরুতেই কানাডার মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে ৩৭ লাখ একরেরও বেশি বনভূমি। দাবানলের কারণে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর মধ্যে কেবল ম্যানিটোবাতেই ১৭ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশে ১৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রকেন্দ্র। 
 
কানাডার ভয়াবহ দাবনলের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী বাসিন্দারা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মিশিগান, মিনেসোটাসহ আশপাশের রাজ্যগুলোতে দেখা দিয়েছে তীব্র বায়ু দূষণ। 
 
এমনকি ইউরোপেও পৌঁছেছে ক্ষতিকর ধোঁয়া। বায়ু দূষণের কারণে চোখ ও শ্বাসনালীর জ্বালাপোড়া থেকে শুরু করে শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা ঝুঁকি তৈরি করতে পারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit