সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শরীয়তপুরে যুবদল সভাপতি প্রার্থীর আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বাংলাদেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩ জুন বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি প্রার্থী এডভোকেট মৃধা নজরুল কবির এই অনুষ্ঠানের আয়োজন করেন।

যুবদল নেতা এডভোকেট লোকমান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, বিএনপি নেতা আলী আহাম্মদ মোল্লা, যুবদল নেতা এডভোকেট রুবায়েত আনোয়ার মনির, নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান থেকে যুবদলের সভাপতি প্রার্থী এডভোকেট মৃধা নজরুল কবির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার নিবেদন থাকবে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল শরীয়তপুর জেল যুবদলের কমিমিতে তাদের যেন মূল্যায়ন করা হয়।

আমি নেতা-কর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তার জন্য তারেক রহমান এর নির্দেশে রাজ পথে ছিলাম। তারুণ্যের সমাবেশ, বরিশাল ও ফরিদপুর বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেছি। আইনের শাসন ও ভোটের অধিকার আদায়ের জন্য সকল কর্মসূচি পালনে রাজপথে থেকেছি। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জণে কেন্দ্রীয় নির্দেশনা মেনে নিজের নাম ও ছবি ব্যবহার করে লিফলেট, ব্যানার ও পোস্টার করেছি। তিনি আরো বলেন, রাস্তা অবরোধ করে, আগুন জালিয়ে নির্বাচন বর্জনের দাবীতে আন্দোলন করেছি।

জীবনের ঝুকি নিয়ে মামলা হামলা উপেক্ষা করে রাজ পথে ছিলাম। নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচন বর্জনে লিপলেট বিতরণ করেছি। নেতাকর্মীদের নিয়ে সামনে থেকে যুবদলের নেতৃত্বে ছিলাম। আমি এই অনুষ্ঠান থেকে দাবী করছি আগামী দিনে শরীয়তপুরে যে যুবদলের কমিটি করা হবে সেই কমিটিতে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করার জন্য। যারা আন্দোলন সংগ্রামে যারা রাজ পথে ছিল না বিদেশ বা ঢাকায় থেকে ব্যবসা করেছে তাদের শরীয়তপুর জেলা যুবদলের নেতৃত্ব দেওয়া ঠিক হবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit