শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ফুলবাড়ীতে ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা, জড়িয়ে পড়েছে যুব সমাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে মাদকের ব্যবসা ও মাদকের নেশায় জড়িয়ে পড়েছে যুব সমাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে মাদক ব্যবসায়ীরা আইনপ্রয়োগকারী সংস্থার লোকদের সাথে সক্ষতা গড়ে তুলে হরহামেশায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। দেখার কেউ নেই। আইনপ্রয়োগকারী সংস্থা কোন অভিযান পরিচালনা করছেন না। সোর্স দিয়ে চুনোপুটি ধরলেও ধরা পড়ছে না রাঘোব বুয়াল। ফ্যাসীষ্ট আওয়ামীলীগ সরকারের জুলাই আগষ্ট এ পতন হলেও তাদের সহযোগীরা বর্তমান ফুলবাড়ীতে মাদকের ব্যবসায় থেমে নেই। ভারতীয় ফেন্সিডিল এর দাম দৃষ্টি পাওয়ায় এখন নেশা খোরেরা ইয়াবা, গাঁজা, ঘুম জাতীয় ট্যাবলেট এবং আদিবাসী গ্রামগুলিতে বাংলা মদ সহ অন্যান্য মাদক নেশা হিসেবে ব্যবহার করছে। ফুলবাড়ী থানার আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। কেন তারা কোন পদক্ষেণ নিচ্ছে না তা কেউ জানে না।

কিছু কিছু নেশাগ্রস্থ ব্যক্তিদের আটক করে মামলা দিয়ে জেলা হাজতে পাঠালেও তারা আইনের ফাঁক ফোকরে বের হয়ে এসে আবারও মাদকে আসক্ত হয়ে পড়ছে। প্রতি দিন ভ্রাম্যমানে মাদক বিক্রেতারা মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলার পৌরসভা সহ ৭টি ইউনিয়নে এই মাদকের ব্যবসা গড়ে উঠেছে। ফুলবাড়ী থানায় তালিকাভূক্ত প্রায় ৫০-৬০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। এদের মধ্যে আবারও নতুন নতুন মাদক ব্যবসায়ী গড়ে উঠেছৈ। ফলে ফুলবাড়ীতে কোন ভাবে মাদক বিক্রয় বন্ধ হচ্ছে না। বিশেষ করে শিবনগর ইউপর উত্তর বাসুদেবপুর, দাদপুর, রামভদ্রপুর, সুইজ গেট মোড়, টাওয়ারের মোড়, ফুলবাড়ী পৌর শহরের চকচকা, চক শাহাবাজপুর, স্টেশন খালাসি পাড়া, পোষ্ট অফিস সংলগ্ন এলাকা, কাজীবাড়ী রোড, জোলাপাড়া, আলাদীপুর ইউপির বারাই, কাশাঁপুকুর, মেলাবাড়ী বাজার, দক্ষিণ বাসুদেবপুর, খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী বাজার, লক্ষীপুর বাজার, দৌলতপুর ইউপির ব্রীজ সংলগ্ন মোড়, কাজিহাল ইউপির শেখপাড়া রসুলপুর, বেতদিঘী ইউপির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা।

বিশেষ করে কাজিহাল ইউপির সীমান্ত এলাকা দিয়ে গাঁজা, ফেন্সিডিল ও বিভিন্ন মাদক অতি গোপনে বিভিন্ন যানবাহনে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। সোর্স টাকা না পেলে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিয়ে মাদক আটক করতে সহায়তা করেন। আর টাকা দিলে মাদক ব্যবসায়ীদের সহায়তা করেন। ফুলবাড়ীর আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের কাছে দিয়ে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে ফুলবাড়ীতে মাদক ব্যবসা জমে উঠেছে। সামনে ঈদ কে টার্গে করে মাদক ব্যবসায়ীরা আরও মাদক ব্যবসা জোরদার করছে বলে অভিযোগ পাওয়া যায়। কতিপয় হলুদ সংবাদিকরা সংবাদ পত্রের কার্ড ব্যবহার করে মাদক পান করছেন এবং ব্যবসায়ও করছেন এমনও অভিযোগ উঠেছে। বিশেষ করে বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা দেশমা, কাটলা ও শিবপুর এলাকায় মাদকের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই অবস্থা চলতে থাকলে যুব সমাজ দিন দিন ধ্বংশের পথে চলে যাবে। এ ব্যাপারে বিভিন্ন মহল আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামনা করছেন।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit