শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুস্পৃষ্টে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।  সোমবার (২জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত তানভীর মাহাতাব (১৩) একই ইউনিয়নের মো.শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।  

বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit