বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

চৌগাছায় কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা  (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জুন) উপজেলা কৃষি অফিসের হলরুমে  এ কর্মশালার আয়োজন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতত্বি করনে উপজলো খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা   সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী  অফিসার ফারজানা ইসলাম। চৌগাছা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা   রাকিবুল ইসলামের  পরিচালনায়  বিশেষ অতিথির বক্তৃতা করেন  মডার্ন ফুড প্রজেক্টের খুলনা বিভাগীয় সুপার ভাইজার মাসুম পারভেজ,্উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন প্রমুখ। 
কর্মশালায় কৃষকের অ্যাপ ব্যবহারের নিয়মাবলী, তথ্য হালনাগাদ পদ্ধতি এবং সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে কৃষকের অংশ গ্রহণ বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। এ সময় বক্তারা কৃষি তথ্য ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে কৃষকরা সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সহজেই যুক্ত হতে পারবেন, সোনালী ব্যাংকের কৃষকদের নিজ একাউন্টে টাকা উত্তোলন এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।অনুষ্ঠানে উপজেলা কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান , নির্বাহী সদস্য  আলমগীর কামালসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী, কৃষি কর্মকর্তা  উপস্থিত ছিলেন।
রহিম 

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit