বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে শিহাব হোসেন (২১) নামে এক তরুণের। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব হোসেন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী একবাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বড় ভাই সুমন হোসেনের সাইকেল নিয়ে যান শিহাব হোসেন। খানার দাওয়াত খাওয়া শেষ সে বাড়ি ফেরারপর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয় । এক পর্যায়ে উত্তেজিত সুমন হোসেন কোমর থেকে ধারালো ছুরি বের করে শিহাব হোসেনের পিঠে আঘাত করে।

এতে শিহাব হোসেন মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যায়। শিহাব হোসেনের মা সুখতারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই তিনি আবারো কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের মামা শুকুর আলী বলেন, “ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব হোসেনের মাটিতে পড়ে রয়েছে তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে।

তখন সে আমাকে বলে, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি মারা যাবো। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যাই।”চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন প্রাথমিক পরিক্ষা-নিরীক্ষা শেষে শিহাব হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, প্রচন্ড রক্ত ক্ষরণ হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত সুমন হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit