বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগকারী ‘পাইপলাইন’ গঠন করছে: সালেহউদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনিয়োগকারীদের একটি ‘পাইপলাইন’ গঠন করছে, যাতে বিনিয়োগ প্রতিশ্রুতিগুলো বাস্তব বিনিয়োগে রূপান্তর করা যায়।

‘এর মাধ্যমে বিনিয়োগ প্রতিশ্রুতি পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবায়িত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে এফডিআই হিটম্যাপ প্রকাশ করেছে,’ আজ বাজেট বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার অংশ হিসেবে আজ বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত পূর্বে রেকর্ডকৃত বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

বিনিয়োগ বাড়াতে সরকার সম্ভাবনাময় খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ জন্য আগামী অর্থবছরের জন্য পিপিপি তহবিলে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’

বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র ওপর অর্পণ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া কোরিয়ান ইপিজেডের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতা নিরসন হয়েছে বলেও জানান সালেহউদ্দিন।

তিনি বলেন, আগামী ১০ বছরে ১০টি অর্থনৈতিক অঞ্চল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অঞ্চলগুলো হলো: জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা), বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল, সাবরাং ট্যুরিজম পার্ক, চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল ও কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল।

অর্থ উপদেষ্টা বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়ক পরিবেশ তৈরি অপরিহার্য। ‘আমরা দেশে বিদ্যমান বিনিয়োগ প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যেই গত এপ্রিল মাসে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ আয়োজন করা হয়, যেখানে প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।’

তিনি জানান, ওই সম্মেলনে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ কোটি ডলারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া স্টার্ট-আপ প্রতিষ্ঠান ‘শপ-আপ’ একাই ১১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ অর্জন করে।

সালেহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রসহ ৫৩টি দেশের অংশগ্রহণে মহাকাশ অনুসন্ধান কর্মসূচি ‘নাসা-আর্তেমিস’-এর সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশের তরুণরা মহাকাশ গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বিনিয়োগকারীদের দ্রুত ও সহজসাধ্য সেবা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বর্তমানে অনলাইন ও টেলিফোনে বিভিন্ন সেবা দিচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, বিডার ‘ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)’ পোর্টালে এখন পর্যন্ত ৪৩টি প্রতিষ্ঠানের মোট ১৩৪টি সেবা দেওয়া হচ্ছে।

দেশজুড়ে সব বিনিয়োগ সংক্রান্ত সেবার একটি মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো ধাপে ধাপে ওএসএসের সঙ্গে সংযুক্ত করা হবে বলে জানান তিনি।

এছাড়া ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ)’ চালু করা হয়েছে। এর মাধ্যমে আবেদন, প্রক্রিয়াকরণ ও সেবা একই প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, বিএসডব্লিউ ইতোমধ্যে বিভিন্ন সার্টিফিকেট, লাইসেন্স ও অনুমতিপত্র প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit