মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আওয়ামিলীগের চেহারা দেখলে ভোট কমে যাবে-সাবেক এমপি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামিলীগের চেহারা দেখলেও এখন ভোট কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রোববার দুপুরে আশুলিয়ার কান্দাইল এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামিলীগের সহযোগিতা প্রয়োজন পরে নাই এখনো পরবে না। দয়া করে বিএনপির কেউ আওয়ামীলীগের সাথে সম্পর্ক রাখবেন না। 

আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক পালোয়ানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদপক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা ও থানা বিএনপির সদস্য মো: নাজির উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: সানোয়ার হোসেন, আলহাজ্ব মাদবর, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, থানা বিএনপির মহিলা নেত্রী রিনা আক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৫,  /বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit