বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  টিন্টেড সানস্ক্রিন হালের জনপ্রিয় একটি ময়েশ্চেরাইজার প্রোডাক্ট। যার মধ্যে রয়েছে এসপিএফের গুণাগুণ। যা দেবে ত্রুটিহীন সুরক্ষিত ত্বকের প্রতিশ্রুতি। সাধারণ সানস্ক্রিনের পরিবর্তে টিন্টেড সানস্ক্রিন ব্যবহারের সুবিধা হলো- এতে অতিরিক্ত উপাদান রয়েছে যা ত্বককে ইউভিএ, ইউভিবি এবং ত্বককে প্রভাবিত করে এমন সব ধরনের দৃশ্যমান আলো থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে।

টিন্টেড সানস্ক্রিন কী?

সাধারণ সানস্ক্রিন ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে সুরক্ষিত বা ক্ষতিকর দৃশ্যমান আলোকরশ্মি শনাক্ত করতে পারে না। এ ছাড়া নিত্যদিনের ব্যবহৃত মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর আলো ত্বকের গভীরে প্রবেশ করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এমন সমস্যা নিমিষেই দূর করবে হালের এই সানস্ক্রিন।

এই সানস্ক্রিন ত্বকে সুরক্ষা স্তর তৈরি করে এবং ক্ষতিকর আলোকরশ্মিকে অবরুদ্ধ করে। ফলে পিগমেন্টেশন বাড়তে পারে না। এই সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাই অক্সাইডের উপস্থিতির কারণে ত্বকের উপরিভাগে আলাদা সুরক্ষা স্তর তৈরি করে, পাশাপাশি আপনার ত্বকে নিয়ে আসবে বাড়তি উজ্জ্বলতা। অর্থাৎ এটি ত্বকে সূর্যের আলো থেকে সুরক্ষার সঙ্গে সঙ্গে সমানভাবে ত্বকে আভা নিয়ে আসে।

টিন্টেড সানস্ক্রিনের উপকারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি অকাল বার্ধক্য তৈরি করে। এমন কি আমাদের নিত্যদিনের ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ক্ষতিকারক আলোকরশ্মি ত্বকে হাইপার-পিগমেন্টেশন, কালচে দাগ, বলিরেখা এবং ত্বকের বার্ধক্যের সৃষ্টি করে। এ ক্ষেত্রে আয়রন অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহারে সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারে। ডা. সোমা সরকার বলেন, যারা মেলাসমা, পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন এবং ফ্রেকলসের মতো পিগমেন্টেশনে ভুগছেন তাদের জন্য টিন্টেড সানস্ক্রিন আদর্শ।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন

ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয় আর সঙ্গে ব্রণের সমস্যা থাকে, তাহলে মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য মিনারেল বেসড সানস্ক্রিনের চেয়ে ময়েশ্চারাইজিং টিন্টেড সানস্ক্রিন সেরা। এতে থাকা ভিটামিন-ই ও শিয়া বাটারের মতো উপাদান ত্বককে দিনভর আর্দ্র ও কোমল রাখবে। আর হ্যাঁ, সংবেদনশীল ত্বকের জেল ফরমুলার মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া ও দানাদানা সমস্যা এড়ানো সম্ভব।

তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit