শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৩ Time View
নওগাঁ প্রতিনিধি : বিএনপি‘র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয়  অসহায় ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে তারেক জিয়া প্রজন্মদলের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

এসময় উপস্থিত ছিলেন, তারেক জিয়া প্রজন্মদলের আহবায়ক আব্দুল বারী হাসিবুল, সদস্য সচিব মিঠু রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন, যুগ্ম আহবায়ক রিপন হোসেন, জেলা যুবদলের অন্যতম সদস্য রাশিকুজ্জামান উজ্জল, সাবেক সহ-দপ্তর সম্পাদক তান্না জামান, সাবেক সদস্য ফরিদুল হোসেন ও রিমন, রাজশাহী মেডিকেলে কলেজ ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার নয়ন, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস হোসেন, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তুহিন,  ছাত্রনেতা সনি প্রমূখ।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। তার সততা, দেশপ্রেম, ভালোবাসার নৈতিকতাকে বুকে ধারণ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit