বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাকিস্তানের বিরুদ্ধে ‘ভয়ংকর’ অভিযোগ আনলেন ওয়াইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-দলের প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলির অর্থায়ন রোধে পাকিস্তানকে আবারো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

তিনি আরও দাবি করেন, সন্ত্রাসী সংগঠনগুলোকে পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সৌদি আরবের রিয়াদে এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  খবর এনডিটিভির। এছাড়া তিনি পাকিস্তানি সেনাপ্রধানের পাশে বসে থাকা যুক্তরাষ্ট্রের মনোনীত এক ‘সন্ত্রাসীর’ ছবির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি সন্ত্রাসবাদের সঙ্গে স্পষ্ট যোগসূত্র দেখায়।’

তিনি বলেন, ‘পাকিস্তানকে অবশ্যই এফএটিএফ-এর ধূসর তালিকায় আবারো অন্তর্ভুক্ত করতে হবে, এর ফলে আমরা এদের সন্ত্রাসী সংগঠনের জন্য অর্থায়ন নিয়ন্ত্রণ করতে পারব।  যখন এই ব্যক্তিকে (আসিম মুনির) পাকিস্তানে ফিল্ড মার্শাল করা হয়, তখন মোহাম্মদ এহসান নামে একজন মার্কিন মনোনীত সন্ত্রাসী ফিল্ড মার্শালের ঠিক পাশে বসে ছিলেন। এই ফিল্ড মার্শালের সঙ্গে তার করমর্দনের ছবিও পাওয়া গেছে।  পাকিস্তানের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেখানে সমৃদ্ধ হচ্ছে, তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  হিন্দু-মুসলিম দাঙ্গা তৈরি করে ভারতকে অস্থিতিশীল করার জন্য এই কাজটি করা হচ্ছে।’ওয়াইসির দাবি, ২৬/১১-এর মুম্বই হামলায় জড়িত সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। এমনকি এই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত সাজিদ মিরকে নিয়েও মিথ্যা বলেছে। 

তার দাবি, পাকিস্তান প্রথমে বলেছিল, সাজিদ মারা গিয়েছে। পরে তারাই আবার সাজিদের বেঁচে থাকার কথা জানিয়েছিল। ওয়াইসি জানান, ২০১৬ সালে পাঠানকোটে হামলার পর ইসলামবাদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নওয়াজ শরিফ তার কাছে হামলায় পাকিস্তানের যুক্ত থাকার প্রমাণ চান। তাদেরকে সব প্রমাণ দেওয়া হয়েছিল। এআইএমআইএম প্রধানের দাবি, আবর-সহ মুসলিম বিশ্বকে মিথ্যা তথ্য দেয় পাকিস্তান। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit