শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সৌদি আরবে লরি চাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩০ Time View

নোয়াখালী প্রতিনিধি : সৌদি আরবের তাবুকে লরি চাপায় নোয়াখালীর বেগমগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম (৩৮) বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জুনাহাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরু পুলিশের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।  

বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মো. সালাহ উদ্দিন। এর আগে, গতকাল বুধবার তাবুক শহরের স্থানীয় একটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের হাল ধরতে দেড় বছর আগে সৌদি আরব যান সাইফুল। সেখানে তিনি একটি পেট্রোল পাম্পে চাকরি নেন। বুধবার ২৮ মে একটি গাড়িতে তেল দেওয়ার সময় আরেকটি লরি এসে তাকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কাদিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো.ফয়েজ উল্যাহ ভূঁইয়া তনু বলেন, তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit