রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

গাজাবাসীর কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে: পোপ লিও

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও বলেছেন, গাজায় হামলার শিকার শিশু ও বাবা-মায়েদের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে।

বুধবার সেন্ট পিটার্স স্কয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে এই মন্তব্য করেন।

এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি ‘পূর্ণ সম্মান’ প্রদর্শনেরও আহ্বান জানান পোপ।

তিনি বলেন, গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা-মায়েদের কান্না ক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে।

তিনি আরও বলেন, দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ, লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন।

গত ৮ মে নির্বাচিত হয়ে পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন পোপ লিও। সভায় তিনি ইউক্রেন যুদ্ধ অবসানেরও আবেদন জানান। সূত্র: রয়টার্সভ্যাটিকান নিউজ

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit