শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’ যথেষ্ট হয়েছে, লেবাননে আর হামলা নয় : ইসরায়েলকে ট্রাম্প

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।  এটি আরও গভীর হতে পারে।  এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা,ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্রগ্রাম,কক্সবাজার,মোঙলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় হাতিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি দেখা দেয়। সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায় নৌ-পুলিশের সদস্যদের।
 
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩ নম্বর সতর্ক সংকেত বিরাজ করায় বুধবার সকাল ১০টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।ঘাটে ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit