বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৫৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতীয় নাগরিককে অবৈধ ভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয় বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি ও সীমান্তবর্তী লোকজন সুত্রে জানাযায়, জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের পুর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং সীমান্ত পিলারের ৪ নং সাব পিলার দিয়ে মঙ্গলবার ভোরে ৮ জন ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগিরককে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

একই সময় আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে ও পাটগ্রাম উপজেলার দুই সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন বিএসএফ। কেউ কেউ পালিয়ে গেলেও অধিকাংশদের সীমান্তবর্তী লোকজনের সহযোগিতায় আটক করে বিজিবি। পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা চলছে।

পুশইন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই জন্মসুত্রে ভারতীয় নাগরিক। তাদের ভারতের আসাম থেকে কয়েক দিন আগে আটক করে ভারতীয় পুলিশ। আটক হওয়া ভারতীয় ৫৫ জন নাগরিক বর্তমানে সীমান্তে শুন্যরেখায় অবস্থান করছেন। তাদের ঘিরে রেখেছে বিজিবি ও বিএসএফ।

এদিকে জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদ এলাকায় দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রাম পুলিশ। পরে তাদের হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ঈমাম জানান, বিএসএফ পুশইনে ব্যর্থ হয়েছে। ওইসব লোকজন এখন সীমান্তের শুন্য রেখায় রয়েছে। এ নিয়ে ভারতীয় বিএসএফ’র সাথে কথা চলছে। দফায় দফায় পতাকা বৈঠক হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit