বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী দুবাইকে যে কারণে চুরমার করছে ইরান নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন অবহেলায় মৃত প্রায় উলাশী’র জিয়া খাল : ধ্বংশ হয়ে গেছে জিয়া মঞ্চ নামে জিয়ার ঘর মাটিরাঙ্গায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

মুরগির ঘি রোস্ট বানাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : উপকরণ মাঝারি আকারের মুরগি ১টি, সাদা শর্ষেবাটা আধা চা-চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া ২ টেবিল চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আস্ত গোলমরিচ ৬টি, তেজপাতা ২টি, বড় এলাচি ১টি, কাজুবাদাম ১৫টি, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ৬ টেবিল চামচ, ধনেপাতাকুচি সাজানোর জন্য।

প্রণালি

একটা ট্রেতে আস্ত মুরগি নিয়ে তাতে ধনেপাতা আর ঘি বাদে সব উপকরণ ভালো করে মেখে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিতে হবে। এবার বড় হাঁড়ি বা কড়াইতে মুরগি অর্ধেকটা ডুবে থাকে, এমন পরিমাণ পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে মুরগি দিয়ে মাঝারি আঁচে ঢেকে ১০ মিনিট রান্না করে উল্টে দিন। পানি প্রায় শুকিয়ে গেলে কাজুবাদামগুলো তুলে নিয়ে ব্লেন্ড করতে হবে। এবার ঘি, কাজুবাটা আর গরমমসলার গুঁড়া ছড়িয়ে কম আঁচে রান্না করুন। খুব সাবধানে মুরগি কয়েকবার উল্টেপাল্টে দিতে হবে। ঘি ওপরে উঠে না আসা পর্যন্ত রান্না করতে হবে। পরিবেশনের আগে ওপরে ধনেপাতাকুচি ছড়িয়ে দিতে হবে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit