শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরে নদীতে অভিযান, জব্দ জাল ও চাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৭৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর সদরের মেঘনা নদীতে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি পাঙ্গাশ ধরার ফাঁদ (চাই)।

মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার থেকে গাজীরটেক এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবীর।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল ও ফাঁদ চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, কোস্টগার্ড সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit