শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

আল্লাহ আজহারুলকে নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  

এ রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ আজহারুল ইসলামকে নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দিন।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পরপরই রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযোদ্ধা হলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী।

সেখানে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল নেতা প্রতিদিন জন্মায় না। তাদের হত্যা করে জাতিকে নেতৃত্বহীন ও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

জামায়াতের আমির বলেন, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শোকর আদায় করছি। আমরা দীর্ঘদিন এমন একটি রায়ের জন্য অপেক্ষা করছিলাম। আজ আল্লাহ আমাদের সেই দিন উপহার দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit