শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর চেন্নাই রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান কমিটি গুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন নয়টি উপজেলা ও নয়টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে।  
 
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের আগে প্রত্যেক উপজেলায় একটি করে বড় কর্মি সমাবেশের আয়োজন করা হবে।  

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমূখ।  

এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit