শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড  

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।ণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুকুমার মজুমদারের ছেলে রুবেল মজুমদার (৩০) ও লক্ষীপুরের চররমিজ গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে রুপক চন্দ্র দাস (২৯)।  রোববার (২৫ মে) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌসভার ৯নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ারের পিছনে ও উপজেলার চরপার্বতী এলাকায় প্রকাশে গাঁজা সেবন করছিল দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। পরে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আসামিদের বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit