বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

চৌগাছায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭৪ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

“স্বল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই ¯ে¬াগানকে সামনে রেখে কর্মশালার আয়োজন করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার যশোর জেলার উপ-পরিচালক রফিকুল হাসান।উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আশরাফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা প্রমুখ। প্রশিক্ষণে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া, নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নের মোট ৩৫ জন ইউপি সদস্য অংশগ্রহণ করছেন। সোমবার (২৬ মে) এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit