বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে বিল সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৬ Time View
রানীশংকৈল প্রতিনিধি : পনেরো হাজার হেক্টর জমি বাঁচাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লোলতাই বিল সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫ মে) বিকেলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁ গোরকই- লোলতাই বিলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিল সংস্কারের দাবিতে গঠিত কমিটির আয়োজনে শুভ শক্তি ইউনিটির সহযোগিতায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ, নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, এসএমই কৃষক আলমগীর,কৃষক নুর মোহাম্মদ, জসিমউদদীন প্রমুখ।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন,উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রীজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম ব্রীজ পর্যন্ত বিস্তৃর্ণ ৫ কিলোমিটার একটি বিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৯-২০২০ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় লোলতাই খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন, বোরো ধান ও সরিষা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করতে পারছিলেন। কিন্তু খালের উপরে ব্যবহৃত রাস্তা পাকা না হওয়ায় মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় জলবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, লোলতাই বিলটি সংস্কার করে ক্যানেল তৈরি করলে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদের সুবিধা হবে। তাই খালটি পুনরায় খনন ও বিল পাড়ের ব্যবহৃত ধ্বসে যাওয়া রাস্তাটি পুনঃসংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit