বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

মনিরামপুরে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার বাস্তবায়নে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মনিরামপুর ব্র্যাক অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা প্রবাস বন্ধু কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নূরুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম যশোরের এমআরএসসি রবিউল ইসলাম রুবেল।

ব্র্যাক মাইগ্রেশনন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের সুজন দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশনন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের উপজেলা বন্ধু ফরমের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি পল্লী চিকিৎসক ইজহার আলী, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দীন, ইউপি সদস্য আতিয়ার রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭ :৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit