বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: আমিনুল হক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ

ইসরাইলি হামলায় নিহত ৭৬ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে।

শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছন সংবাদমাধ্যম আলজাজিরা।

সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো হামলায় অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit