বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

চুলের জন্য জরুরি ভিটামিন ও খনিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবে শরীরে যেমন নানা সমস্যা বাসা বাঁধে, তেমনি এসব উপাদানের অভাবে চুল পড়া, শুষ্কতা, অমলিন এবং আগা ফাটার প্রবণতা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতি থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন আমেরিকা হেয়ারস্টাইল ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রতিবেদনটি নিচে দেওয়া হলো।

ভিটামিন এ : ভিটামিন ‘এ’ সাধারণত ত্বকের গ্রন্থিগুলোয় সিবাম নামক তেল উৎপাদন করে। যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এই উপাদানটি মাথার ত্বকে ‘ফ্রি রেডিকেল’-এর বিরুদ্ধে কাজ করে। ফলে চুলের চিটচিটেভাব কমে। তাই সুস্থ চুলের জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজর, পেঁপে, লাল মরিচ, মিষ্টি আলু, টমেটো, কলি, পালংশাক ইত্যাদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার।

ভিটামিন বি : ভিটামিন ‘বি’ প্রাকৃতিকভাবে চুলের ফলিকল মজবুত করে। ফলে চুল পড়া কমে আসে। পাশাপাশি চুলের বৃদ্ধি ঘটায় ও চুলের ক্ষয় পূরণ করে। শস্য, পাতাবহুল সবজি, বাদাম ইত্যাদি ভিটামিন ‘বি’-এর উৎস।

ভিটামিন ই : ভিটামিন ‘ই’-এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এক গবেষণা বলছে, কমপক্ষে টানা আট মাস ভিটামিন ‘ই’ সমৃদ্ধ খাবার খেলে চুল ৩৪.৫ শতাংশ বৃদ্ধি পায়। পালংশাক, কাঠবাদাম, ভেষজ তেল যেমন- সূর্যমুখী, ভুট্টা, জলপাইয়ের তেল ইত্যাদি ভিটামিন ‘ই’-এর উৎস।

ভিটামিন ডি : এটা চুল পড়া কমায় এবং মাথার ত্বকের শুষ্কতা রোধ করে। পাশাপাশি চুলের ফলিকল গঠনে সহায়তা করে। সূর্যালোক ভিটামিন ডি’-এর ভালো উৎস।

লৌহ : লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেন দেহের কোষে বহন করে নিয়ে যায় লৌহ। এটা দেহ কার্যকর রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিতে বেশ সহায়ক। সবুজ পাতাবহুল সবজি যেমন- কিডনি বিন, পালংশাক, ব্রকলি, মটর, বাদাম ইত্যাদি দেহের লৌহের চাহিদা পূরণ করে।

ভিটামিন সি : একে রোগ প্রতিরোধের অন্যতম উৎস হিসেবে ধরা হয়। ভিটামিন সি ‘ফ্রি রেডিকেল’ থেকে সুরক্ষিত রাখে। ফলে চুলপড়া কমে, এর বৃদ্ধি ঘটে এবং মলিনভাব হ্রাস পায়। ভিটামিন ‘সি’-এর অ্যান্টিঅক্সিডেন্ট চুল শক্ত করে ও ঝলমলেভাব আনে। পেয়ারা, আমলকী, স্ট্রবেরি, লেবু ও সবজি যেমন- ব্রকলি, আলু, মরিচ ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার।

জিঙ্ক : মাথার ত্বকের সিবাকাস গ্রন্থিতে তেল এবং টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায়। ডার্ক চকোলেট, বাদাম, বেইক করা মটর, মটর, সবজি ইত্যাদি জিঙ্কের ঘাটতি কমায়।

মূল কথা- চুলের সুস্বাস্থ্যে নিয়মিত পুষ্টির চাহিদা মেটানো উচিত। প্রয়োজনীয় ভিটামিনের পাশাপাশি খনিজের ঘাটতি মেটানো, শরীরচর্চা করা, মানসিক চাপমুক্ত জীবনযাপন করা চুল উজ্জ্বল, সুস্থ ও ‘বাউন্সি’ করতে ভূমিকা রাখে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit