শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

২২ বছর পর টেস্টে মুখোমুখি ইংল্যান্ড-জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে। সবশেষ ২০০৩ সালে জিম্বাবুয়ের ইংল্যান্ড সফরে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিল দু’দল। বৃহস্পতিবার (২২ মে) নটিংহামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই টেস্টটি হবে চারদিনের।

সবশেষ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এবার ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়তে চায় রোডেশিয়ানরা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, দীর্ঘ ২২ বছর পর আমরা ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছি। এই টেস্ট নিয়ে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে। তিনি আরও বলেন, আমরা ইংল্যান্ডের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারিনি। এবার আমরা ইতিহাস গড়তে চাই। নতুন কিছুর জন্ম দিতে চাই। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।

এদিকে, টেস্ট র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে ১২তম ও শেষ দল হলেও তাদের সমীহ করছে ইংল্যান্ড। জিম্বাবুয়েকে হালকাভাবে নেবার কোন সুযোগ নেই বলে জানান ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। বলেন, জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো করেছে। এজন্য তাদের হালকাভাবে নেবার কোন সুযোগ নেই। আমরা সর্তক থাকব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।

ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ ও সিন উইলিয়ামস।

উল্লেখ্য, টেস্ট ইতিহাসে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তারা। এসময় ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে ইংল্যান্ড, ৩টি টেস্ট ড্র হয়। ইংলিশদের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি আফ্রিকার দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit