শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

উপদেষ্টা পরিষদের সদস্য কমিয়ে কেয়ারটেকার মুভে যেতে হবে: আমীর খসরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আমীর খসরু বলেন, ‘উপদেষ্টা পরিষদের সদস্য কমিয়ে কেয়ারটেকার মুভের দিকে যেতে হবে। সেইসঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার যেহেতু আদালত এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানেনি। তাই বিএনপি অপেক্ষা সরকারের সিদ্ধান্তের।’

চট্টগ্রাম বন্দর ইস্যুতে আমীর খসরু বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্তগুলো রাজনৈতিক। যার ফলে নির্বাচিত সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে।’এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান বলেন, ‘বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলে আসছে। কিন্তু এখন সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে সহযোগিতা করা কঠিন হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit