শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

হুতির ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ছুটল ১০ লাখ ইসরাইলি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও একটি জরুরি পরিষেবা জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তি আহত হয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বুধবার দিবাগত রাত ৩টার দিকে। যার ফলে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে, প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন প্রায় ১০ লাখ বাসিন্দা। 

প্রতিবেদন মতে, সাইরেন বাজানোর প্রায় চার মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি (প্রথমে ছোড়া) প্রতিহত করেছে। 
 
তবে বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে, হুতিরা ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। সেটিও প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ায় সাইরেন বাজে জেরুজালেম, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতিপূর্ণ এলাকায়। প্রথম হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। 
 
সূত্র: টামস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit