শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল।

বুধবার বিকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি।’

তিনি বলেন, ‘আমি আবারো বলি, হাসিনা পালিয়ে যাচ্ছিলো সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারতো না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না।’

ড. ইউনূসকে পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।’

এ ছাড়াও বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘কেউ মেয়র পদ পাওয়ার জন্য সাধারণ মানুষের পথ আটকাতে পারেন না।’

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit