বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

লবঙ্গ চা নিয়মিত খেলে মিলবে ৭ উপকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : লবঙ্গ প্রায় সব বাঙালি রান্নাঘরেই সহজলভ্য। এই মসলাটি বিপদের সময় চটজলদি ওষুধ হিসাবে ব্যবহারের অভ্যাসও নতুন নয়। ঠান্ডা লাগলে, সর্দি-কাশি হলে বা গলা ধরলে লবঙ্গ মুখে রেখে স্বস্তি পেয়েছেন অনেকেই। আবার মুখের দুর্গন্ধ দূর করতেও দ্রুত সমাধান হিসাবে লবঙ্গ ব্যবহার করা হয়। তবে লবঙ্গ চিবিয়ে না খেয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে আরও অনেক বেশি উপকার।

এক কাপ পানি আঁচে বসিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে তার মধ্যে দিন এক চা চামচ গোটা লবঙ্গ। ১৫ মিনিট পর্যন্ত ফোটান। তারপরে আঁচ বন্ধ করে রেখে দিন আরও ৫ মিনিট। এর পরে পানি ছেঁকে নিয়ে ঈষদোষ্ণ অবস্থায় খেতে পারেন। আবার লেবু এবং মধু মিশিয়ে খেতে পারেন।

কী কী উপকার?

লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টস, প্রদাহনাশক এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। যা শরীর স্বাস্থ্য ভাল রাখতে নানা ভাবে সাহায্য করে।

১। রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি

লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টস শরীরকে দূষণমুক্ত করে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় এবং একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

২। হজমে সহায়ক

লবঙ্গ চা নিয়মিত খেলে তা হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে। যা হজমে সহায়ক। পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যাও দূরে রাখে।

৩। দাঁতের ব্যথায়

লবঙ্গে থাকা ইউজেনল মারির ব্যথা, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া মুখের ব্যাকটেরিয়া নাশ করতেও সাহায্য করে লবঙ্গ চা।

৪। ফুসফুসের স্বাস্থ্য

বুকে দীর্ঘ দিন ধরে জমা সর্দিকে তরল করতে সাহায্য করে। লবঙ্গে থাকা ইউজেনল এ ক্ষেত্রেও সহায়ক। এ ছাড়া লবঙ্গ চা নিয়মিত খেলে ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণও কমে।

৫। ওজন কমায়

লবঙ্গ চা শরীরের বিপাকের হার বৃদ্ধি করতে সাহায্য করে। যা ওজন কমানোর জন্য জরুরি।

৬। ক্যানসার রোধে

লবঙ্গে থাকা প্রদাহ নাশক উপাদান ক্যানসার প্রতিরোধের ক্ষমতা আছে। এ ছাড়া নাছোড় বাতের ব্যথা সারাতও সাহায্য করে লবঙ্গ।

৭। ডায়াবেটিসে

রক্ত পরিশোধনে সাহায্য করে লবঙ্গ চা। আদার সঙ্গে মিলিয়ে খেলে ডায়াবেটিসকেও দূরে রাখতে পারে।

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit