বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরাইলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরাইলি বিক্ষোভকারী। দেশটির গণমাধ্যম ‘আরুতস শেভা’ জানিয়েছে, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন। খবর আল-জাজিরার।

বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন, ‘গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না।’ এরপর তাকে পুলিশ গ্রেফতার করে।

আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলেভ বলেন, ‘গাজায় কোনো রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান।’ তিনি ঘোষণা করেন, এ উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাক এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, ততক্ষণ কোনো সাহায্য নয়।

তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্যসহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরাইল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থি ইসরাইলি বিক্ষোভকারীরা।

গাজায় খাবারের সংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ছবি সংগৃহীত

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল অনাহারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, ফলে প্রায় ৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে। এদিকে গাজায় আজ বুধবার ভোর থেকে বিকাল চারটা পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরাইল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৩ জন। আর আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit