শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের করা আপিলের শুনানি বৃহস্পতিবার।

বুধবার (২১ মে) সকালে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ঠিক করেন।

এর আগে গত ১৩ মে এ বিষয়ে আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। এর পরদিন (১৪ মে) আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেই সঙ্গে জামিন দেয়া হয় ডা. জোবাইদা রহমানকে। যদিও নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত রয়েছে।

জোবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক-জুবাইদা দম্পতি।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ছাড়াও জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে ২ ধারায় মোট ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান।

ওই রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে ৩ বছর এবং ২৭(১) ধারায় ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ৩ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অন্যদিকে ডা. জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit