বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

সুস্থ থাকতে রসুন ব্যবহারের কিছু ঘরোয়া উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঋতু পরিবর্তনের সময় শরীর সহজেই নানা সমস্যায় আক্রান্ত হয়। যেমন- ঠাণ্ডা-কাশি, হজমের সমস্যা বা ত্বকের অস্বস্তি। এসব থেকে রক্ষা পেতে কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান হলো রসুন। 

এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নিই এই রসুন ব্যবহার করার ৭টি ঘরোয়া উপায়।

রসুনের চা

কয়েকটি থেঁতো করা রসুনের কোয়া গরম পানিতে ফুটিয়ে চা তৈরি করুন। চাইলে মধু ও লেবু মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।

স্যুপে রসুন

শীতকালে গরম স্যুপের সঙ্গে রসুন মিশিয়ে খেলে ইনফেকশনের ঝুঁকি কমে এবং রক্ত সঞ্চালন ভালো হয়। এ ছাড়া বছরের অন্যান্য সময়েও আপনি এটি খেতে পারেন।

রসুনের তেল

ত্বক শুষ্ক হয়ে গেলে রসুনের তেল ব্যবহার করলে তা প্রাকৃতিকভাবে ত্বককে কোমল করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

স্মুদিতে রসুন

রসুনের স্বাদ না পছন্দ হলে স্মুদির সঙ্গে মিশিয়ে নিন। এটি হজমে সাহায্য করে ও শরীরে পুষ্টি যোগায়।

রসুন ও মধুর মিশ্রণ

ঠাণ্ডা-কাশিতে রসুন ও মধুর সংমিশ্রণ গলায় আরাম দেয় এবং দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে।

সবজি রান্নায় রসুন

সবজি ভাজার সময় রসুন যোগ করলে স্বাদও বাড়ে, আর শরীর পায় রসুনের পুষ্টিগুণ।

শরীর ডিটক্সে রসুন

রসুন লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে। তিদিনের খাদ্যতালিকায় রসুন যোগ করে আপনি থাকতে পারেন আরও সতেজ ও রোগমুক্ত।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit