শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ দুই ঘণ্টার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই ফোনালাপ ঘিরে বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। 

সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, এই আলোচনাকে সারগর্ভ, খোলামেলা এবং অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার নিউজ সংস্থা রিয়া নভোসতির প্রতিবেদনে উঠে এসেছে, ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংঘাত বন্ধে নিজের সমর্থনের কথা জানিয়ে পুতিন বলেছেন, শান্তির পথে এগিয়ে যেতে ‘সর্বাধিক কার্যকর উপায়গুলো’ খুঁজে বের করা প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য একটি স্মারকলিপি নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এমন একটি সমঝোতার প্রয়োজন যা ‘সব পক্ষের জন্য গ্রহণযোগ্য’ হতে পারে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ফোনালাপের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দুই ঘণ্টা ধরে ফোনালাপ হয়েছে এবং তিনি বিশ্বাস করেন এই ফোনালাপ অনেক ভালো হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসবে এবং যুদ্ধ বন্ধে কাজ করবে।

এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন-রাশিয়া সংঘাত একটি জটিল পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফোনালাপের ফলাফল সংঘাত নিরসনে নতুন কোনো সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তবে, এই আলোচনা বাস্তবে কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই ফোনালাপ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে, এই ফোনালাপের মাধ্যমে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিরসনে কোনো নতুন উদ্যোগ দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। 
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /সকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit