শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যৌন নির্যাতনের তদন্ত চলাকালেই পদ ছাড়লেন আইসিসি’র চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি যৌন নির্যাতন মামলার তদন্ত চলাকালেই পদ ছাড়লেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান। তিনি ছুটিতে গেছেন বলে দাপ্তরিকভাবে জানানো হয়েছে। জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি দপ্তর (ওআইওএস) মামলাটির তদন্ত পরিচালনা করছে।

আইসিসির রাষ্ট্রপক্ষগুলোর পরিষদের সভাপতিত্ব রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষগুলোর ব্যুরোর সঙ্গে আলোচনা শেষে পরিষদের সভাপতির অনুরোধে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ওআইওএস পরিচালনা করছে’। বিবৃতিতে আরও বলা হয়, করিম খান অনুপস্থিত থাকাকালীন প্রসিকিউটর দপ্তরের দায়িত্ব পালন করবেন তার উপ-প্রসিকিউটররা। আদালতের কাজ কোনোরকম বিঘ্ন ছাড়াই সাধারণ নিয়মেই চলবে।
এছাড়া তদন্তের ফলাফল রোম সংবিধি ও আইসিসির আইনি কাঠামোর আলোকে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে বলেও জানানো হয়। জানা যায়, ২০২৪ সালের মে মাসে আইসিসির দুই কর্মী চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের স্বাধীন তদারকি সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। আর এ ঘটনাটি এমন সময়ে ঘটে, করিম খান যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার উদ্যোগ নিচ্ছিলেন তার কিছুদিন আগে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, করিম খানের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের এক হোটেল রুমে এক নারী সহকারীকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। যদিও তার আইনজীবীরা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। তবে ওআইওএস মামলার তদন্ত শেষ হলে পরিষদের সভাপতির কাছে তাদের রিপোর্ট জমা দেবে। সূত্র: আনাদোলু

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit