শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফর, ঢাকা পড়ল ইরাকের আরব সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আরব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি শনিবার (১৭ মে) বলেছেন, লেবানন এবং গাজা পুনর্গঠনে তার দেশ ৪০ মিলিয়ন ডলার (৪ কোটি) দেবে। 

বাগদাদে আরব নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সুদানি বলেন, পুনর্গঠন প্রচেষ্টায় আরব তহবিলকে সমর্থন করে ইরাক। এজন্য গাজা পুনর্গঠনে ২০ মিলিয়ন এবং লেবানন পুনর্গঠনে ২০ মিলিয়ন অর্থ সহায়তা করবে ইরাক। শনিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের বার্ষিক সম্মেলনে আঞ্চলিক নেতারা মিলিত হন, যেখানে গাজায় চলমান যুদ্ধ আবারও মুখ্য ইস্যু হয়ে ওঠার কথা ছিল।

গত মার্চ মাসে কায়রোতে আয়োজিত এক জরুরি সম্মেলনে আরব নেতারা গাজা উপত্যকার পুনর্গঠনের একটি প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন জানান, যেখানে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ না করেই পুনর্গঠনের আহ্বান জানানো হয়।

শনিবার বাগদাদে এমন এক সময় এই আরব সম্মেলন অনুষ্ঠিত হলো যখন জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় নতুন করে ভয়াবহ হামলা করে যাচ্ছে নেতানিয়াহু। মূলত হামাসকে নির্মূল করতেই তারা গাজায় স্থাল অভিযান জোড়দার করেছে।  

বাগদাদে আরব সম্মেলনটি আড়ালে পড়ে যায় মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে। অনেকেই আশা করেছিল, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরে গাজা যুদ্ধবিরতির বিষয়ে নতুন কোনো প্রস্তাবনা থাকবে। কিন্তু তিনি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে যান। শারা এক সময় সিরিয়া থেকে মার্কিন বাহিনীকে হঠানোর জন্য লড়াই করে। ওই বৈঠকে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

আল-শারার বাগদাদের সম্মেলনে উপস্থিত ছিলেন না, যদিও সেখানে সিরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি। আল-শারা এক সময় সুন্নি যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে ইরাকের শিয়া মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠীগুলো তার অতীত নিয়ে সন্দিহান এবং তাকে সম্মেলনে আমন্ত্রণের বিরুদ্ধে বিরোধিতা করে। 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit