রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

খুলনায় যাত্রীবাহী মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি স্থান গোলনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিন্দ্রাচালক ও কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)।

এদের মধ্যে মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

তাছাড়া আহত চারজন হলেন- মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শিমুল মন্ডল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক একটি মাহিন্দ্রাতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে রওনা হন। সেখানে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাদের। তবে তাদের বহনকারী মাহিন্দ্রা গাড়িটি ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনা নামক স্থানে পৌঁছালে একটি জ্বালানিবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হন।

এসআই শিমুল মন্ডল বলেন, লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit