শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কোম্পানীগঞ্জে বস্তাবন্দি কুকুরের লাশ উদ্ধারে তোলপাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দি একটি কুকুরের লাশ উদ্ধার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে কুকুরের এ লাশ উদ্ধার করা হয় ।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এক নারী চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দি অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তু পড়ে থাকতে দেখে। একই পুকুর পাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। তাৎক্ষণিক পুকুরে বস্তাবন্দি মানুষের লাশ পড়ে থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখেন ভিতরে একটি মৃত কুকুর।    

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,গন্ধ ছড়ানোর কারণে মানুষের লাশ মনে করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তা খুলে দেখা যায় ভিতরে একটি মৃত কুকুর ছিল। কে বা কাহারা কুকুরকে মেরে বস্তাবন্দি করে লাশ পুকুরে পেলে যায়।  

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit