বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অপারেশন সিঁদুরের’ জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০ হাজার কোটি রুপি বাড়তে পারে। শুক্রবার (১৬ মে) সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫/২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই ২০২৪/২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। সূত্র আরও জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। 

২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪/১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং (সম্ভবত) বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে আসলো।

  কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শরু হয় গত ৭ মে। সেদিন  পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল।  এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit