মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জেলেনস্কি একজন ‘জোকার ও ব্যর্থ’ ব্যক্তি: রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জোকার ও ব্যর্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছে রাশিয়া। এর আগে জেলেনস্কি মস্কোর প্রতিনিধিদলকে ‘ডামি’ বলে কটাক্ষ করেন। মস্কো থেকে সাপ্তাহিক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যিনি ‘ডামি’ শব্দ ব্যবহার করেছেন তিনি একজন জোকার? একজন অসফল মানুষ? যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই।

জানা গেছে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ইস্তান্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। কিন্তু সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা অংশ নেবেন সেই তালিকায় পুতিনের নাম নেই। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ওই আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, পুতিন আলোচনায় যোগ দিলে তিনি নিজেও সেখানে থাকবেন। কিন্তু বেশ কিছু প্রতিবেদনে জানানো হয়েছে যে, ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না। এদিকে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইস্তান্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন। তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন।

বুধবার রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি এবং তারপর আমি সিদ্ধান্ত নেব যে, ইউক্রেন কোন ধরনের পদক্ষেপ নেবে। এখনও পর্যন্ত গণমাধ্যমে তাদের কাছ থেকে যে সংকেত আসছে তা বিশ্বাসযোগ্য নয়। পুতিন এবং জেলেনস্কি ২০১৯ সালের ডিসেম্বরের পর সরাসরি দেখা করেননি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছে ২০২২ সালে।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit