শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত- এ মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ।আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে।

এই পরিস্থিতিতে দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক ফারাক্কা দিবস আজও প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে ১৬ মে ১৯৭৬, মওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে অকুতোভয় সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল। তাই প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য উদ্বুদ্ধ করে। বাণীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit