শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নির্বাচনে অ্যাডভোকেট আবদুল হক সভাপতি ও অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রোববার (১১ মে) বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন।সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.ইউ.এম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।

এদিকে সিনিয়র সহসভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি শামছুদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ পাঁচজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন আইনজীবি ও রাজনৈতিক নেতাকর্মিরা বিজয়ীদের ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit