মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ

নোয়াখালীতে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ ভ্যান চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের বড় ভাই গুরুত্বর আহত হয়।  শনিবার (১০ মে) বিকেলে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের আলামিন রাস্তার মাথা এলাকার ফুলজান নগরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো.আব্দুল খালেক (৬৫) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সাড়ের ৩টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের আলামিন রাস্তার মাথা এলাকার ফুলজান নগরে আপন দুই ভাই রাস্তার পাশে কোদাল নিয়ে মাটির কাজ করছিল। কাজ শেষে তারা রাস্তায় পাশে উঠে। ওই সময় সোনাপুর থেকে আসা ফার্নিচার ভর্তি একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাদের  চাপা দেয়। এতে মোহাম্মদ আব্দুল খালেক (৬৫) ঘটনাস্থলে মারা যায়। তার আপন বড় ভাই মো.আব্দুল কুদ্দুস (৬৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   
 

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit