শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শার্শায় জামায়াতের উদ্যেগে মিডিয়া ও সংবাদ কর্মিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় জামায়াতের উদ্যেগে মিডিয়া ও সংবাদ কর্মিদের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাভারন দারুল আমান ট্রাষ্ট্রে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান।

শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যঅপক মাওঃ ফারুক হাসানের সভাপতিত্বে মিডিয়া ও সংবাদ কর্মিদের এক প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম,জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওঃ হাবিবুর রহমান,বেনাপোল পোর্ট থানার আমীর মোঃ রেজাউল ইসলাম,সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সেলিশ আহম্মেদ জেলা সহকারী সেক্রেটারী মনিরুল ইসলাম, যশোর পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম।

মিডিয়া ও সংবাদ কর্মিদের এ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন পত্রিকা অন লাইন , প্রিন্ট ও ইলেক ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশনেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলাম’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান বলেন জুলাই আগষ্টেরচেতনা বাস্তবায়নে বর্তমান সময়ে সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি সমাজের বাস্তব ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আরও দায়িত্ববান হওয়ার আহকান জানান। প্রধান অতিথি মাওঃ আজিজুর রহমান বলেন সমাজের সকল অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, অবৈধ্য দখলদারিত্ব, প্রহসন বন্ধ করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সম্ভব।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit